শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে পিকআপে ৩৪ কেজি গাঁজাসহ আটক ১

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ থেকে ৩৪ কেজি গাঁজা‘সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

[৩] শুক্রবার(৩০ জুলাই) র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত (৩০ জুলাই) ১ট ৪৫ মিনিটেব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর সাকিনস্থ দানিছ লাকড়ী মিল এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

[৫] মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ মিয়া (৩৮), পিতা-মৃত আলী হোসেন, গ্রাম-সংগীতা, থানা ও জেলা-নরসিংদী।

[৬] এসময় আটক আসামির নিকট হতে ৩৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, ১টি পিকআপ, মাদক বিক্রয়ের নগদ ১০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

[৭] আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।

[৮] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়