শিরোনাম
◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০২:২৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালে করোনায় মৃত্যু কমেছে

শাহীন খন্দকার,জাফর ইকবাল : [২] গত ২৪ ঘণ্টায় জেলার তিন হাসপাতালে আট জন মারা গেছেন। তাদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে দুই ও গাজী মেডিক্যাল হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে খুলনা মেডিক্যালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, সকাল ৮টা পর্যন্ত এখানে ১২৯ ভর্তি রয়েছেন। মারা গেছেন তিন জন। তারা হলেন খুলনার আফসার (৬০), মারিয়াম (৭৪) ও চুয়াডাঙ্গার গিয়াস উদ্দিন (৯০)।

[৩] শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন চার জন। মারা গেছেন দুই জন। তারা হলেন বাগেরহাটের দেলোয়ার হোসেন (৭০) ও খুলনার মনোয়ারা বেগম (৬৭)। বর্তমানে ভর্তি রয়েছেন ৪১ জন।

[৪] গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন। ১৭ জন ছাড়পত্র নিয়েছেন। মারা গেছেন তিন জন। তারা হলেন—খুলনার আব্দুর সবুর (৭৫), ঝিনাইদহের লুতফুর রহমান (৯০) ও আনসার উদ্দিন (৮০)। বর্তমানে ভর্তি রয়েছেন ৬৮ জন।

[৫] খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় সাত জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন আট জন। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। বর্তমানে ভর্তি রয়েছেন ৩৯ জন।

[৬] খুলনা সিটি মেড্যাকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চার জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ১১ জন। ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। বর্তমানে ভর্তি রয়েছেন ৫৭ জন।

  • সর্বশেষ