শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

ডেস্ক নিউজ: গত দুদিনের চেয়ে ঢাকায় বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত দুইদিনের তুলনায় আজ ঢাকায় বৃষ্টি অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন ঢাকায় মেঘলা আকাশ থাকার পাশাপাশি মাঝে মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। সূত্র: ঢাকা পোস্ট

তিনি জানান, সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের ফলে ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরো জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়