শিরোনাম
◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০২:২০ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপদজনকভাবে বাড়ছে ডেঙ্গু, করোনা রোগীরাও আক্রান্ত হচ্ছেন

শিমুল মাহমুদ: [২] করোনা মহামারির মধ্যেই প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সারাদেশে আরও ১৯৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮১ জন, ঢাকার বাইরের ১৩ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যায় একদিনে এটাই সর্বোচ্চ।

[৩] বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৬৪২ জন রোগী ভর্তি আছেন।

[৪] এ বছর জানুয়ারি মাস থেকে ২৯ জুলাই পর্যন্ত সর্বমোট দুই হাজার ২৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ বছর সবচেয়ে বেশি ১ হাজার ৯২০ জন শনাক্ত হয়েছেন জুলাই মাসেই। এছাড়া জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন এবং জুনে ২৭২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

[৫] গোদের ওপর বিষফোঁড়া। জ্বর হলে দুটোরই পরীক্ষা করাতে হবে।

[৬] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, করোনার পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হলে সমস্যা হলো, করোনা যদি জটিল পর্যায়ে চলে যায়- সে ক্ষেত্রে রোগীর জীবন হুমকিতে পড়ে।

[৭] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন বলেন, বিএসএমএমইউ হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য মেডিসিন বিভাগে ২৬ শয্যার এবং শিশুদের জন্য শিশু বিভাগে ১২ শয্যার ডেঙ্গু কর্ণার চালু করা হয়েছে। সম্পাদনা: সালেহ বিপ্লব

  • সর্বশেষ