শিরোনাম
◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে বৈদ্যুতিক খুটি গুড়িয়ে দিলো ট্রাক, নগরীতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন

আফরোজা সরকার: [২] নগরীর ব্যাস্ততম এলাকা জাহাজ কোম্পানী চত্বরে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ট্রাফিক পোষ্ট ও বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ধাক্কা দিলে ট্রাফিক পোষ্টে থাকা বিশাল টেলিভিনের স্ক্রিন সহ পুরো পোষ্টটি গুড়িয়ে যায়।

[৩] অন্যদিকে বৈদ্যুতিক খুটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুত সংযোগ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বৃহসপতিবার সকালে এ ঘটনাটি ঘটে।রংপুর মেট্রোপলিটান পুলিশের কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] পুলিশ জানায় কঠোর লক ডাউন চলা অবস্থায় নগরীর প্রধান সড়ক দিয়ে মালবাহি ট্রাক চলাচল বন্ধ থাকার পরেও ভোর ৫ টার দিকে নীলফামারীর ডালিয়া থেকে আট চাকা বিশিষ্ট একটি বালু বোঝাই ট্রাক নগরীর বাইপাস সড়ক ব্যবহার না করে প্রধান সড়ক দিয়ে বেপরোয়া ভাবে ট্রাক চালিয়ে নগর অতিক্রম করার সময় জাহাজ কোম্পানী মোড়ে অবস্থিত ট্রাফিক পোষ্টে সজোরে ধাক্কা দেয়।

[৪] এতে ট্রাফিকের পোষ্টে লাগানো বিশাল আকারের টেলিভিশনের স্ক্রিন ঘুড়িয়ে যায় সেই সাথে বৈদ্রূতিক খুটি সহ বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিড়ে যায়। এতে করে নগরীরর বিভিন্ন এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

[৫] সকাল ১০ টার সময় রংপুর মেট্রোপলিটান পুলিশের উদ্ধারকারী যান র‌্যাকার এসে বালু বোঝাই ট্রাকটি সরিয়ে নেবার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে দুপুর ১২ টা থেকে বালু বোঝাই ট্রাক থেকে বালু অন্য একটি ট্রাকে বালু আনলোড করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে ১২ টা বালু অন্য ট্রাকে আনলড করার কাজ চলছিলো। কর্তব্যরত পট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান কমপক্ষে ৪ ঘন্টারও বেশি সময় লাগবে। এ ঘটনার পর ট্রাকের ডাইভার ও হেলপার পালিয়ে গেছে।

[৬] এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান দূূর্ঘটনায় টেলিভিনের বিশাল স্ক্রিন সহ ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ট্রাকটির মালিক মোজাহার কনস্সট্রাকশন নামে এক ব্যাক্তির তার বাড়ি গাইবান্ধায়। বালু গুলো ডালিয়া থেকে গাইবান্ধায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ