শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর বিভাগে করোনায় একদিনে নতুন আক্রান্ত ৭৪৮ জন , মৃত্যু ১১

আফরোজা সরকার : [২] বিভাগে ২৪ ঘন্টায় ২ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে বেড়ে ৭৪৮ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৬ জেলায় একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

[৩] এ সময়ে একদিনে বিভাগের রংপুরে ৩ জন, দিনাজপুরে ২ জন, কুড়িগ্রামে ২ জন, ঠাকুরগাঁয় ১ জন, লালমনিরহাটে ১ জন এবং গাইবান্ধা জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬০৪ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ১৩ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে মোট ৪২ হাাজার ৯৮৬ জন আক্রান্ত পাওয়া গেছে।

[৪] এছাড়া ৮শ’ ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩৩ হাজার ১শ’ ৩২ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ১৭৬, গাইবান্ধায় ৭০, ঠাকুরগাঁয় ৮০, পঞ্চগড়ে ৭৭, কুড়িগ্রামে ৮১, দিনাজপুরে ১৮০, নীলফামারীতে ৫৯ এবং লালমনিরহাট জেলায় ২৪ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৫ স্থল বন্দর দিয়ে কোন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১২ হাজার ৪শ’ ৪৬ জন আক্রান্ত ও ২৬৫ জনের মৃত্যু হয়েছে।

[৬] জেলায় ৯ হাজার ৪শ’ ৫৫ জন আক্রান্ত ও ১৯২ জনের মৃত্যু হয়েছে।

[৭] ঠাকুরগাঁও জেলায় ৫ হাজার ৮শ’ ৯৬ জন আক্রান্ত ও ১৭১ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৩ হাজার ৬শ’ ৭৬ জন আক্রান্ত ও ৪২ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৩ হাজার ৪শ’ ২৭ জন অক্রান্ত ও ৬৪ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৩ হাজার ৩শ’ ৩২ জন আক্রান্ত ও ৫১ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ১শ’ ৬৬ জন আক্রান্ত ও ৫৪ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ২ হাজার ৫শ’ ৮৮ জন আক্রান্ত এবং ৫৪ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়