শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিআরবি রক্ষার প্রয়োজনে আমরণ অনশন করবেন ড. অনুপম সেন

সালেহ্ বিপ্লব: [২] সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রতিহত করতে বুধবার বিকেলে নাগরিক সমাজ, চট্টগ্রামের ১ হাজার ১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন এই কমিটির চেয়ারম্যান ও এডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল সদস্যসচিব।

[৩] কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, চট্টগ্রাম শহর আজ পরিণত হয়েছে “ইটের পরে ইট” বিশিষ্ট একটি নগরীতে। বর্তমানে প্রকৃতির অসীম দানে-ঋদ্ধ সিঅঅরবির মতো এরকম বড় উন্মুক্ত স্থান চট্টগ্রামে আর নেই। শতবর্ষী বৃক্ষরাজি পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। সিআরবি থেকে এই বেনিয়া গোষ্ঠীকে তাড়াতে প্রয়োজনে দিনের পর দিন অনশন করতেও প্রস্তুত আমি।

[৪] সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস, কবি-সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাংবাদিক আলীউর রহমান, সংস্কৃতিক সংগঠক স্বপন মজুমদার, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, রাজনীতিবিদ ও পরিবেশ সংগঠক শরীফ চৌহান, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী ও আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক ঋত্বিক নয়ন।

[৫] সভায় বক্তারা বলেন, সিআরবি রক্ষা আমাদের প্রাণের দাবি। আমরা এ কমিটি করার একটাই উদ্দেশ্য, সিআরবি রক্ষার আন্দোলনকে বেগবান করার পাশাপাশি একমুখী করা। কারণ চট্টগ্রামের সংবেদনশীল একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যিনি সিআরবি রক্ষার এ আন্দোলনকে সমর্থন করেন না। আমরা চাই আন্দোলনটা বিক্ষিপ্ত ভাবে না হয়ে, ছড়িয়ে ছিটিয়ে না করে জোটবদ্ধ ভাবে হোক।

  • সর্বশেষ