শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল

মাহিন সরকার: [২] শুধুমাত্র একটি সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরে তার কাজে সন্তুষ্ট হওয়ায় দীর্ঘ মেয়াদে তাকে রেখে দেওয়ার কথা ভাবছিল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু চুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত হওয়ার আগেই জানা গেল, অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না।

[৩] কী কারণে এই দক্ষিণ আফ্রিকান কোচকে পাওয়া যাচ্ছে না তা অজানা। আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার না থাকার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, অ্যাশওয়েল প্রিন্সকে আমরা জিম্বাবুয়ে সফরের জন্য নিয়েছিলাম। অস্ট্রেলিয়া সিরিজে তিনি থাকছেন না। তিনি দেশে চলে গেছেন। তিন চার দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে তাকে আমরা দীর্ঘ মেয়াদে নিয়োগ দিব কি না।

[৪] জন লুইসের জায়গায় যুক্ত হয়েছিলেন প্রিন্স। শ্রীলঙ্কা সিরিজের পর ইংলিশ কোচের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে ১১৯ ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪৬৮৮। কোচিং লেভেল থ্রি শেষ করেছেন ৪৪ বছর বয়সী। এর আগে দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের ব্যাটিং পরামর্শক ও অন্তর্র্বতীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

[৫] বৃহস্পতিবার ২৯ জুলাই পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। ৩ আগস্ট ঢাকার মিরপুরে শুরু হবে এই সিরিজ।

  • সর্বশেষ