শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঐতিহাসিক এই রায় ঘোষণার পরপরই নতুন করে প্রশ্ন উঠেছে— ভারত কি পলাতক সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠাবে?

ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজ বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানান, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ছিল প্রত্যাশিত। তবে, তার মতে, ভারত কোনো অবস্থাতেই তাকে প্রত্যর্পণ করবে না। 

advertisement

আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে শ্রীরাধা দত্ত বলেন, ভারত তাকে (শেখ হাসিনা) কোনো মতেই হস্তান্তর করবে না। গত দেড় বছরে ভারত–বাংলাদেশ সম্পর্ক টালমাটাল অবস্থায় ছিল এবং অনেক সময় তা ভঙ্গুর পর্যায়ে পৌঁছায়।

তিনি আরও মনে করেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডও প্রত্যাশিত ছিল। শ্রীরাধা দত্তের ভাষ্য, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরাও একমত যে বাংলাদেশে ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ীই পরিচালিত হয়েছে। 

advertisement


তার মন্তব্য— দেশের পরিস্থিতি সবারই জানা। অনেকেরই প্রত্যাশা ছিল তিনি (হাসিনা) কঠোর শাস্তি পাবেন।

জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক আরও বলেন, নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে কোনো সন্দেহ নেই। তৎকালীন প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তার প্রমাণও রয়েছে।

advertisement

তিনি যোগ করেন, আওয়ামী লীগ পাল্টা একটি বর্ণনা তৈরির চেষ্টা করবে। তবে বাংলাদেশিদের বিশ্বাস—হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন।

উল্লেখ্য, আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে আদালত উল্লেখ করে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধেও অপরাধের প্রমাণ পাওয়া গেছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে সত্য উদ্ঘাটনে সহায়তা করায় তার সর্বোচ্চ শাস্তি কমানো হবে।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে ৪৫৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান ট্রাইব্যুনাল। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ