শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া সিরিজে মাঠে প্রবেশের অনুমতি নেই মাঠ কর্মী, ব্রডকাষ্ট ক্যামেরা ও ফটো সাংবাদিকদের

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেট সিরিজ চলাকালীন কেউ কোভিড আক্রান্ত হলে তাকে আইসোলেশনে রেখেই চলছে খেলা। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এখানে ব্যতিক্রম। বাংলাদেশ সফরে আসার ক্ষেত্রেই বোধহয় এমনটা। সবশেষ উইন্ডিজ সফরেও এমনটা করেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কত শর্ত যে দিয়েছে তারা।

[৩] আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া দলের। চার্টার্ড ফ্লাইটে করে এসে ইমিগ্রেশনেও দাঁড়াবে না দলের কেউ। নির্দিষ্ট একজন সব ঝামেলা চুকিয়ে ফিরবেন হোটেলে।

[৪] এর আগে ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালকে আইসোলেশন করার নির্দেশ দেয়। বিসিবি সেটিও মেনে নিয়ে পুরো হোটেল ভাড়া নিয়েছে। এখানেই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে ১০দিন আগে থেকে রাখা হয়েছে আইসোলেশনে।

[৫] বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফর থেকে ২৯ জুলাই দেশে ফিরে সোজা হোটেলে উঠবে। তিন দিন কঠোর কোয়ারেন্টিনে দফায় দফায় করানো হবে করোনা পরীক্ষা। এখানে পাস করলে তবেই সুযোগ মিলবে অনুশীলনের।

[৬] দশ দিনের সফরে ৭বার হবে কোভিড টেস্ট। এছাড়া চিকিৎসক দল যদি মনে করেন কাউকে আলাদা করে পরীক্ষা করানো লাগবে, সেক্ষেত্রে কোভিড টেস্ট আরও বাড়বে। বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী জানান, ম্যাচ চলাকালীন মাঠ কর্মীরাও প্রবেশ করতে পারবে না মাঠে। খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরলে তবেই অনুমতি পাবে মাঠে প্রবেশের।

[৭] শুধু মাঠ কর্মীরাই নন, আকসুর কর্মীরাও থাকতে পারবেন না ড্রেসিং রুমের আশেপাশে। মাঠে থাকবে না কোনও ক্যামেরা ক্রু। গ্যালারী থেকে করতে হবে ব্রডকাস্টিংয়ের কাজ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ফটো সাংবাদিকরা তো করোনা মহামারির শুরু থেকেই প্রবেশ করতে পারেন না মাঠে।

  • সর্বশেষ