শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ১২:২০ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় ১০ জুয়াড়ি আটক

মোঃ রিপন মিয়া: [২] নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জুয়ার আসর থেকে ১০ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সিধলী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন ডিবির ওসি এ.টি.এম. মাহমুদুল হক।

[৩] আটককৃত হলেন, উপজেলার কৈলাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী খান (৪৮), মো. অসিম মিয়া (৩৮), আনু ফকির (৩৮), মো. জিয়াউর রহমান (৩৮), রুবেল তালুকদার (৩২), জনি রায় (২৯), আবুল কালাম (৪০), হানিফ মিয়া (৪০), হাবিবুর রহমান (৪১) ও মো. আব্দুল করিম (২৯)।

[৪] আটককৃতরা জেলার কলমাকান্দা, দুর্গাপুর উপজেলাসহ বিভিন্ন স্থানের বাসিন্দা এবং এদের অনেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী স্থানীয় সুত্রে জানা গেছে।

[৫] স্থানীয় সূত্রে আরও জানা যায়, সিধলী এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী দলীয় প্রভাব খাটিয়ে জুয়া খেলার আসর বসায়। স্থানীয়রা ভয়ে কেউ প্রতিবাদ করেনি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ডিবি পুলিশ ১০ জনকে আটক করে নিয়ে যায়।

  • সর্বশেষ