শিরোনাম
◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে আইসিইউ ফাঁকা মাত্র ৩৮টি

শিমুল মাহমুদ: [২] রাজধানীর করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে ৩৯৩ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেডের মধ্যে মাত্র ৩৮ বেড ফাঁকা রয়েছে।

[৩] রাজধানী ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে বড় সাত হাসপাতালেই আইসিইউ ফাঁকা নেই। রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে পাঁচটি, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুইটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১২টি, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে চারটি ও ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১৪টি বেড ফাঁকা রয়েছে।

[৪] ঢাকায় করোনা রোগিদের চিকিৎসা দেয়ার জন্য সরকারিভাবে ১৬টি হাসপাতাল নির্ধারিত। এগুলোর মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগিদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ নেই।

[৫] বাকী ১৩ হাসপাতালের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালর ১০ বেড আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগি ভর্তি রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়