শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে পুকুরে ডুবে যাওয়া ক্যাডেট ছাত্রের লাশ ১০ ঘন্টা পর উদ্ধার

জাহিদুল কবীর: [২] যশোর শহরের পৌরপার্কের পুকুরে ডুবে যাওয়া ক্যাডেট কলেজের ছাত্র ফরহান তানভীর শুভ (১৮)এর লাশ ১০ ঘন্টার পর উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার ২৩ জুলাই রাত দুইটার দিকে নৌবাহিনীর ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

[৩] যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দুইটার দিকে ডুবে যাওয়া ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের যশোর শহরের আরবপুর এলাকার বাসায় গিয়ে জানা যায়- ভোরেই তার মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

[৪] তানভীররা যে বাসায় ভাড়া থাকে, সেই বাসার অপর ভাড়াটিয়া বিএএফ শাহিন কলেজের শিক্ষক ড. মোহাম্মদ আবু তাহের জানান, মরদেহ তাদের গ্রামের বাড়ি রঘুনাথপুরে নেওয়া হয়েছে। সেখানেই দাফন হবে।

[৫] প্রসঙ্গত, শুক্রবার বিকেলে যশোর পৌরপার্কের পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় ফরহান তানভীর শুভ। রাত ৮টা পর্যন্ত দমকল বাহিনী অভিযান চালিয়েও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে। তবে খুলনা থেকে আগত ডুবুরির দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার পর রাত ২ টার সময় তার লাশ উদ্ধার করে।ফরহাদের বাবা আকরাম যশোর বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়