শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে: বুবলী

ইমরুল শাহেদ: করোনা মহামারিতে এখন দেশব্যাপী চলছে ম্যুভমেন্ট নিষেধাজ্ঞা। এ সময়ে শুটিংয়ের কোনো কাজ নেই। নেই কোনো ব্যস্ততাও। কিভাবে এ সময়টা কাটছে জানতে চাওয়া হলে বুবলী বলেন, ‘ঘরের বাইরে একদম যাওয়া হচ্ছে না। সারাক্ষণ ঘরেই থাকছি। স্বাভাবিক সময়ে কাজের ব্যস্ততার কারণে পরিবারকে সময় দেওয়া হয় না। এখন সেই অভাব পূরণ করছি।

আর নিজের কাজ নিয়ে ভাবছি। আমি একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করতে পারি না। কারণ একটি চরিত্র করতে গেলে সেটি নিয়ে ভাবতে হয়, চরিত্র অনুসারে প্রস্তুতি নিতে হয়। আমি এখন হাতের ছবিগুলো নিয়ে ভাবছি। কিভাবে চরিত্রটিতে ভালো কাজ করা যায়, সেটাকে আত্মস্থ করছি।’ তিনি বলেন, হাতে অনেক সময় থাকায় নিয়মিত ছবি দেখছি। বই পড়ছি।

তিনি উল্লেখ করেন, বরাবরই তার প্রিয় লেখক হূমায়ন আহমেদ। তিনি পারিবারিক সম্পর্ক নিয়ে লেখেন। তার লেখায় পাওয়া যায় কে কার সঙ্গে কিভাবে কথা বলবে, পারিবারিক নানা খুনসুঁটি থাকে। সেগুলো আমি খুব উপভোগ করি। তার আরেক গুণ হলো, তার লেখনী এমন চমৎকার যে, একটা লেখা পড়া ধরলে সেটা শেষ না হওয়া পর্যন্ত অস্বস্তি¡বোধ করি। বুবলী বলেন, করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে।

এই সময়টাতে আমরা অনেক কিছু হারিয়েছি এবং হারাচ্ছি, একইসঙ্গে অনেক কিছু শিখছিও। বিশেষ করে এ সময়টাতে আমাদের পারিবারিক বন্ধনটা অনেক বেড়েছে। এছাড়াও আরো অনেক কিছুই ভাবছি। আমরা ছুটতে ছুটতে অনেকটাই যান্ত্রিক হয়ে গেছি। আমাদের বাঁচার জন্য কতটুকু দরকার। লোভ প্রতিহিংসা আমাদের পেয়ে বসেছে। কিন্তু আল্লাহ চাইলে সেটা নিমেশেই স্তব্ধ করে দিতে পারেন। এখন সেটাই হয়েছে। প্রকৃতিও নিঃশ্বাস নিচ্ছে। এসব বিষয়গুলোও আমাকে খুব ভাবাচ্ছে। এইতো - এভাবেই কাটছে আমার সময়।

  • সর্বশেষ