শিরোনাম
◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০৬:২৭ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ভূমিধস ও প্রবল বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ১১০

নিউজ ডেস্ক: প্রবল বর্ষণে ভূমিধস ও বন্যায় ভারতের মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। ভারি বৃষ্টিতে রাজ্যটির শত শত গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। উদ্ধারকারীরা বেঁচে থাকাদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় সহায়তা করলেও কঠিন পরিস্থিতিতে তা ব্যাহত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মৌসুমি বৃষ্টিপাতে নাকাল ভারতের বেশ কয়েকটি রাজ্য। এরমধ্যে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রে টানা বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই চরম আবহাওয়া বেশি নিয়মিত ঘটনা হয়ে উঠছে। বাংলা ট্রিবিউন

শুক্রবার ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধস ও বন্যায় বেশিরভাগ মৃত্যুই ঘটেছে মহারাষ্ট্রের দুইটি জেলায়। ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের দক্ষিণ-পূর্বের একটি ছোট গ্রামে ভূমিধসে নিহত হয়েছে ৩৮ জন।

জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। আক্রান্তদের দ্রুত সহায়তা পাঠাতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। যেসব বাঁধ উপচে পড়ছে সেগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়ে আক্রান্তদের সরিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালাতে পাঠানো হয়েছে ভারতীয় নৌবাহিনী ও দুর্যোগ মোকাবিলা দল। সেতু ও মোবাইল টাওয়ার বিধ্বস্ত হয়ে যাওয়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একটি উপকূলীয় জেলা। আটকে পড়া বাসিন্দাদের শনাক্তের সুবিধার্থে বাড়ির ছাড়ে উঠে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে শুক্রবার মুম্বাইয়ে একটি ভবন ধসে পড়ে দুই জন নিহত এবং আরও দশ জন আহত হয়েছে। বাতিল করা হয়েছে ট্রেন যাত্রা। শহরের নিম্নাঞ্চল বন্যা কবলিত এলাকায় পরিণত হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন আগাম পাঁচদিন ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। মুম্বাইয়ে ভারি বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। মৌসুমি বৃষ্টিপাতের সময় শহরটিতে প্রতিবছরই বন্যা হয় তবে বিগত কয়েক বছরে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়