শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০১:০২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমের চাকরিতে ইঞ্জিনিয়ারসহ দু’হাজারের বেশি উচ্চশিক্ষিতের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : মৃত মানুষ সামলানোর কাজে হাসপাতালে প্রয়োজন ডোমের। লাশ কাটা ঘরে সেই কাজে ছ’জনকে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিলো কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞাপন দিতে ঝাঁকে ঝাঁকে আবেদনপত্র এল প্রার্থীদের। কিন্তু আবেদনকারীদের যোগ্যতা দেখে চক্ষু চড়ক গাছ কর্তৃপক্ষের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত। ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তররাও রয়েছেন তালিকায়।

হাসপাতালের ডোমের চাকরির জন্য আবেদন চেয়ে গত ডিসেম্বরেই বিজ্ঞাপনটি দিয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ। ছ’টি শূন্যপদ। ন্যূনতম যোগ্যতা অষ্টম উত্তীর্ণ। তা ছাড়া প্রার্থী ডোমের পরিবারের সঙ্গে যুক্ত হলে বা তার লাশঘরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বলেও জানিয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ। তবে আবেদনকারীরা সেই সব শর্তের পরোয়া করেননি। বরং প্রচুর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী ওই কাজ করতে চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন, হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা।

পরীক্ষার ভিত্তিতেই চাকরি। এনআরএস সূত্রে জানানো হয়েছে, দু’হাজার আবেদনের মধ্যে ৭৯৮ জনকে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তবে ‘অতি যোগ্য’ প্রার্থীদের ভিড়ে ডাক পাননি ডোমের পরিবারের সঙ্গে যুক্ত থাকা বহু প্রার্থীই।

প্রশ্ন উঠছে হঠাত্‍ এমন পরিস্থিতি কেন? উত্তর নেই কারোর কাছে। দ্বন্দ্বে পড়ে খোদ এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কিছুটা আন্দাজ করতে পারছেন বিশেষজ্ঞেরা। তাদের অনুমান, দেশ বা রাজ্য সব জায়গাতেই বেকারত্বের হার একই। পরিস্থিতি এমন মারাত্মক যে শিক্ষিত যুব সমাজ ঘর সংসার চালাতে ডোমের কাজ করতেও পিছপা হচ্ছেন না। দেশ তথা রাজ্যজুড়ে বাড়তে থাকা বেকারত্বের এক করুণ ছবি ধরা পড়ল কলকাতা শহরে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • সর্বশেষ