শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] করোনা রোগিদের জরুরি চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ব্যক্তিগতভাবে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

[৩] অক্সিজেন সিলিন্ডারগুলোর অক্সিজেন শেষ হলে রিফিলের প্রয়োজনীয় ব্যবস্থাও প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে করে দেবেন বলে জানিয়েছেন।

[৪] এরআগে মমেক হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসা সেবায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানীভাতা প্রদানের জন্য মাসিক চার লাখ টাকা হারে বিশেষ অনুদানের ঘোষণা দিয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। যার প্রথম কিস্তির চেক গত ১৯ জুলাই হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রীর এ বিশেষ সহায়তা করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

[৫] বৃহস্পতিবার সংস্কৃতি প্রতিমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব ডা. মীর আনোয়ার হোসেন মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়