শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকাণায় এক শিশুর ডোবায় পড়ে মৃত্যু

সুস্থির সরকার : [২] নেত্রকোণার মদনে বাড়ির সামনে খেলতে খেলতে ডোবায় পড়ে গিয়ে দুই বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে এই ঘটনা ঘটে।

[৩] শিশু আমেনা আক্তার উপজেলার চানগাঁও ইউনিয়নে রত্নপুর গ্রামের জহুর আমিনের মেয়ে।

[৪] থানার ওসি ফেরদৌস আলম জানান, নিজ বাড়ির সামনে অন্য শিশুদের সাথে আমেনা খেলা করছিল। এ সময় সবার অগোচরে বাড়ির সামনে থাকা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তখন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

[৫] হাসপাতালের চিকিৎসক শান্তনু সাহা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু আমেনা মারা গেছে।

[৬] ওসি বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়