শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় একদিনে রেকর্ড ১,৩৩৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ৩শ ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৩৪ হাজারের বেশি।

গত দুই দিনে বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ৬ হাজার ৮শ' জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত চার লাখ ১৮ হাজারের বেশি।

ভারতেও কমেছে দৈনিক মৃত্যু ও শনাক্ত। ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ৩শ ৭২ জন। ৩১শে মার্চ পর, ভারতে সর্বনিম্ন দৈনিক মৃত্যু এটি। দেশটিতে দৈনিক শনাক্তও নেমে এসেছে ৪০ হাজারের নিচে। ডিবিসি

এদিকে মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ৬শ ১৫ জন। মোট মৃত্যু ৫ লাখ ৪২ হাজারের বেশি। অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে রেকর্ড ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে ১৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় লকডাউন বাড়িয়েছে আরেক রাজ্য ভিক্টোরিয়া। এদিকে দুই ডোজ টিকা গ্রহণকারী মার্কিনিদের জন্য আগস্ট থেকে সীমান্ত খুলে দিচ্ছে কানাডা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়