শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলি ফোন স্পাইওয়্যার ‘প্যাগাসাস’ উন্মোচিত

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে,  ইসরাইলি কোম্পানি এনএসও গ্রুপ কর্তৃক উদ্ভাবিত সর্বাধিক ক্ষমতাসম্পন্ন গোয়েন্দা তদারকির স্পাইওয়্যার ‘প্যাগাসাস’-এর কথা আন্তর্জাতিক গণমাধ্যমে উন্মোচিত হয়েছে। সেটি একটি ফোনকে ২৪ ঘন্টার তদারকি কাজে নিয়োজিত করতে পারে। যেমন আদান-প্রদানকৃত টেক্সট ম্যাসেজ, ছবি ও ফোন কলের তালিকা সংগ্রহে তা পারঙ্গম। ইতিমধ্যে আইফোন ও অ্যানরয়েড অপারেটিং সিস্টেমে পরিচালিত কয়েক শত কোটি ফোন আক্রান্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে তথাকথিত ‘জিরো-ক্লিক’ অর্থাৎ মালিকের কোনো প্রকার ব্যবহার তৎপরতা ছাড়াই ফোনটিকে নিয়ন্ত্রণে নেয়া যায়, এমন সংবাদ জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং গার্ডিয়ান।

উৎকন্ঠিত সিএনএন জানিয়েছে যে, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ব্যবসায়িক উচ্চপদস্থ মালিক এবং সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যায় সম্পৃক্ত দুই নারীকে ইসরাইলি কোম্পানি উদ্ভাবিত ‘মিলিটারি-গ্রেড স্পাইওয়্যার’টি নিশানা বানাতে সক্ষম হয়, যা ওয়াশিংটন পোস্টসহ গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্থার তদন্তে বেরিয়ে এসেছে।

গতকাল রোববার গোয়েন্দা তদারকির স্পাইওয়্যার ‘প্যাগাসাস’ সম্পর্কিত সংবাদ ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান ও লি মন্ডে ছাড়াও বিশ্বের ১৪টি সংবাদ সংস্থা তা প্রকাশ করেছে। এসব গণমাধ্যম জানিয়েছে, ৫০টি দেশে ১০০০ মানুষের ফোন সেই তদারকিভুক্ত হয়েছে। অবশ্য প্যাগাসাস উদ্ভাবক কোম্পানি এনএসও কোনো অপকর্মের কথা অস্বীকার করেছে।

  • সর্বশেষ