শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ইউপি সদস্যকে দেখতে আসা মানুষের কান্না

স্বপন দেবঃ [২] মৌলভীবাজার জেলার কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ আলীকে একনজর দেখতে এলাকাবাসীর ভীড়।

[৩] মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদুল আজহার কারনে হাসপাতাল থেকে বাড়িতে আসলে প্রায় ২ শতাধিক মোটরসাইকেল দিয়ে এলাকাবাসী তাকে মৌলভীবাজার থেকে তার নিজ বাড়ীতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। এলাকার নারী পুরুষ প্রায় ৪ শতাধিক বাড়িতে আসেন তাদের প্রিয় মেম্বারকে একনজর দেখার জন্য।

[৪] কান্নায় ভেঙ্গে পড়েন এলাকাবাসী। পরে স্থানীয়রা সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়। উল্লেখ্য গত ১৯ জুন শুক্রবার রাতে আমতৈল বালুঘাটে রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলীকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলায় পুলিশ বড়চেগ গ্রাম থেকে নাজমুল মিয়া ও রুমন আহমদ এবং মৌলভীবাজার সদর থানার দরগা মহল্লা থেকে মোস্তাকিন মিয়াকে আটক করে।

[৫] গত ১৯ জুন বিকাল ৩ টায় ৩নং ওয়ার্ডবাসীসহ স্থানীয় জনগণ এর ব্যানারে ছয়কুট বাজারে ইউ,পি সদস্য মোঃ মাহমুদ আলী ও আওয়ামিলীগ নেতা সুলেমান মিয়ার উপর সন্ত্রাসী হামলাও বড়চেক এলাকার কুখ্যাত সন্ত্রাসী করম উদ্দিনের পুত্র হারুনুর রশিদ গংদের ধারাবাহিক জোর জুলুম অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়