শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ২০ জুলাই, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কসাই ছদ্মবেশে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার এক

রাজু চৌধুরী : [২] নগরীতে ছিনতাইয়ের জন্য অভিনব কৌশল অবলম্বন করে চলেছে ছিনতাইকারীরা। কসাই ছদ্মবেশে ছিনতাইয়ের কৌশল নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চট্টগ্রামের তালিকাভুক্ত ছিনতাইকারী মোঃ শেখ ফরিদ (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর আগ্রাবাদ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি ছুরি ও গরুর মাংস কাটার গাছের গুড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নগরীর বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে।

[৪] ডুবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফরিদ সিএমপির চিহ্নিত ও তালিকাভুক্ত ছিনতাইকারী। সে মাস দুয়েক আগেও ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। জেল থেকে ছাড়া পায় মাত্র সপ্তাহ খানেক আগে। এরপরই ছিনতাইয়ের নতুন কৌশল নেয় সে।

[৫] পুলিশের জিজ্ঞাসাবাদে ফরিদ জানায়, কোরবানি উপলক্ষে কসাই ঘুরাফেরা করে। তাদের কাছে ছুরিও থাকে। তাই তাদের ছদ্মবেশ নিলে সহজেই ছুরি নিয়ে চলাফেরা করতে পারবে। আবার তারও কারও কাছে যেতে হবে না। সবাই তার কাছে আসে , এই চিন্তা থেকেই সে এই ছদ্মবেশ ধারণ করে। সোমবার বিকেলেও কসাই মনে করে এক ব্যক্তি তার কাছে গেলে সে ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু টহল পুলিশ দেখে সে পালিয়ে যায়। রাত সাড়ে ১০ টায় সে একই কায়দায় আবারও আগ্রাবাদ এলাকায় বসে।

[৬] এসময় টহল পুলিশ আসলে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি ছুরি ও মাংস কাটার জন্য একটি গাছের গুড়ি উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়