শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান সরকার ও তালেবানদের দু’দিনের শান্তি আলোচনা মীমাংসা ছাড়াই সমাপ্ত

সাকিবুল আলম: [২] রোববার দোহায় শেষ হওয়া দু’দিন ব্যাপী অনুষ্ঠিত সাম্প্রতিক এ শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এর কিছুক্ষণ পরই ১৫টি বিদেশী কূটনৈতিক মিশন ও ন্যাটো প্রতিনিধিরা কাবুলে সামরিক আগ্রাসন সাময়িক সময়ের জন্য বন্ধের ব্যাপারে তালেবানদের ওপর চাপ সৃষ্টি করে। আল জাজিরা

[৩] জ্যেষ্ঠ আফগান নেতারা তালেবান নেতাদের সঙ্গে দুদিন ব্যাপী আলোচনা করলেও, রোববার তালেবানের আনুষ্ঠানিক বিবৃতিতে অস্ত্র বিরতি ও সহিংসতা বন্ধের ব্যাপারে কোনো ইঙ্গিত ছিলো না। জিও নিউজ

[৪] এ আলোচনায় ন্যাটোর প্রতিনিধিরা জানায়, আসন্ন ইদ-উল অজহা উপলক্ষ্যে তালেবানদের উচিৎ যুদ্ধ বিরতি ঘোষণা করা। শান্তি প্রক্রিয়ায় তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার সময় হয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, চেক রিপাবলিক, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশকিছু দেশের সমন্বয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।

[৫] এ যৌথ বিবৃতিতে জানানো হয়, তালেবানদের কার্যকলাপ, সমঝোতা ও মীমাংসার ব্যাপারে তাদের ঐক্যমত্যের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়