শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০১:৩৫ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি

নিউজ ডেস্ক : করোনার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। ফলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ উদ্বেগের কথা জানান অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরো সতর্ক হতে হবে। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা যদি আরো বেশি দায়িত্ব পালন না করেন তাহলে পরিস্থিতি চরম অবনতির দিতে যেতে পারে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকলেই হবে না, এদের সঙ্গে সচেতন হতে হবে জনসাধারণকেও। বাড়ি ছাদের ফুলের টপে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাড়ির আশ-পাশের ড্রেনও নিয়মিত পরিষ্কার করতে হবে। তিনদিনের বেশি যাতে কোথাও পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানান নাজমুল ইসলাম।

দিনের বেলা ঘুমালে মশারি টাঙাতে হবে। এরপরও কারো জ্বর আসলে করোনার পাশাপাশি ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু ধরা পড়লে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের পাশাপাশি, প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন বা স্বাস্থ্য বাতায়নে যোগাযোগ করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন ডা. নাজমুল ইসলাম।

গত ১৬ জুলাই দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৮১ জন রোগী ভর্তি হন। এদের মধ্যে ঢাকায় ৮০ জন।

  • সর্বশেষ