শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে আরও একটি মামলা

রিয়াজুর রহমান : [২] ইসকনের ভক্ত রুবেল ধর রোববার (১৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন ।

[৩] আদালত দণ্ডবিধির ২৯৮, ৫০০ ও ৫০১ ধারার মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন।

[৪] এর আগে গত ১৪ জুলাই (বুধবার) রাতে প্রবর্তক সংঘের দুই শীর্ষ নেতার (প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহ-সভাপতি রণজিৎ কুমার দে) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা করে ইসকন। নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ইসকনের সেবাদাস জুয়েল শীল। ওই মামলায় দুই শীর্ষনেতা ছাড়া আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

[৫] তবে এবার শুধুমাত্র প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়