শিরোনাম
◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেনা রূপে ফিরছেন পরীমনি

বিনোদন ডেস্ক:  ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শুটিং থেকে বিরতিতে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। চেষ্টা করেছেন ঘুরে দাঁড়ানোর। এবার এই চিত্রনায়িকা ফিরছেন তার আপন রূপে।

আগামী ১০ আগস্ট থেকে সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি। এমনটাই জানা গেল, তারই একটি পোস্টে। গতকাল পরী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তিনি ক্যামেরাবন্দী হয়েছেন নির্মাতা রাশিদ পলাশ ও লেখক গোলাম রাব্বানীর সঙ্গে। ছবিগুলোর সূত্র ধরে জানা যায়, শিগিরই শুরু হতে যাচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং।নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, চট্টগ্রামের কয়েকটি লোকেশন দেখে এসেছেন তারা। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ আগস্ট থেকে সেখানে শুরু হবে ‘প্রীতিলতা’র কাজ। সে বিষয়েই নায়িকার সঙ্গে বৈঠক করেছেন।

তিনি এখন কাজের জন্য মুখিয়ে আছেন। আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী শুটিংটা শুরু করতে পারবো বলে আশা করছি। ‘প্রীতিলতা’ সিনেমায় নাম ভূমিকাতেই অভিনয় করছেন পরীমনি। গত বছরের নভেম্বরে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল এই সিনেমার শুটিং।

এরপর প্রথম ধাপে ঢাকায় বিভিন্ন লোকেশনে এক সপ্তাহ শুটিং হয়েছে সিনেমাটির। পরিচালক জানান, সিনেমাটির ৩৫ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীমনি প্রথম থেকেই খুব ভালোভাবে কো-অপারেট করছেন। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। প্রসঙ্গত, সবশেষ চলতি বছরের মার্চে পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। আর ‘মুখোশ’ নামের একটি সিনেমার শুটিং করেছেন তিনি। মানবজমিন

  • সর্বশেষ