শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি ◈ আওয়ামী লীগের বিচার কিভাবে করতে চাইছে সরকার ◈ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্প-পুতিন ৯০ মিনিটের ফোনালাপ, যে কথা হলো ◈ হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু ◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগের আগামী চার ফাইনালের ভেন্যু চূড়ান্ত করলো উয়েফা

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে আগামী কয়েক মৌসুমের মূল ইভেন্টগুলোর ফাইনাল ম্যাচের ভেন্যু চূড়ান্ত করতে এক বৈঠকে বসেছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বৈঠক শেষে চূড়ান্ত হয়েছে আগামী চার বছরের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু।

[৩] চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ মৌসুমের ফাইনাল হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তাম্বুলে, ঐতিহ্যবাহী কামাল আতাতুর্ক স্টেডিয়ামে। কিন্তু করোনার কারণে তুরস্ক স্বাস্থ্যঝুঁকিতে থাকায় শেষ পর্যন্ত ভেন্যু বদলাতে বাধ্য হয় উয়েফা। তাই ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্তাম্বুলকে। এছাড়া আগামী দুই বছরের চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও উয়েফা কনফারেন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে এই শহরেই।

[৪] এদিকে ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের দায়িত্ব ছিল মিউনিখ শহরের ওপর। এখন সেখানে আয়োজিত হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তবে ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি। সেই ম্যাচ যথারীতি আয়োজন করবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম।

[৫] এদিকে স্বাস্থ্যঝুঁকির কারণে আয়ারল্যান্ডের ডাবলিন কিংবা স্পেনের বিলবাওয়ে ইউরোর ম্যাচ আয়োজন করা যায়নি। এ কারণে কিছু দায়িত্ব পেয়েছে এই দুটি শহরও। ২০২৪ ইউরোপা লিগের ফাইনাল আয়োজন করবে ডাবলিন। একই বছরের নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও ইউরোপা লিগের ফাইনাল আয়োজন করবে স্পেনের বিলবাও।

[৬] ২০২৫ সাল পর্যন্ত উয়েফা আয়োজিত টুর্নামেন্ট ফাইনালগুলোর ভেন্যু
২০২১-২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: ক্রেস্তোভস্কি স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া ২০২১-২২ ইউরোপা লিগ ফাইনাল: এস্তাদিও সানচেজ পিজুয়ান, সেভিয়া, স্পেন
২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: কামাল আতাতুর্ক স্টেডিয়াম, ইস্তাম্বুল, তুরস্ক ২০২২-২৩ ইউরোপা লিগ ফাইনাল: ফেরেঙ্ক পুসকাস অ্যারেনা, বুদাপেস্ট, হাঙ্গেরি
২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন, ইংল্যান্ড ২০২৩-২৪ ইউরোপা লিগ ফাইনাল: আভিভা স্টেডিয়াম, ডাবলিন, আয়ারল্যান্ড
২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: আলিয়াঞ্জ অ্যারেনা, মিউনিখ, জার্মানি ২০২৪-২৫ ইউরোপা লিগ ফাইনাল: সান মামেস স্টেডিয়াম, বিলবাও, স্পেন। - গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়