শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংকটকালীন অর্থবছরেও এইচইডির এডিপি অর্জন সর্বোচ্চ, ৯৭ ভাগ

সুৃজিৎ নন্দী: [২] মানসম্মত স্বাস্থ্য অবকাঠামো, উন্নত স্বাস্থ্যসেবার সহায়কের ভিশন সামনে রেখে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও মেরামত, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ ও মেরামত, দেশব্যাপী ১শ’ শয্যা পর্যন্ত সকল প্রকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ, উন্নীত করে যাচ্ছে। এইচইডির সূত্রে এতথ্য জানা যায়।

[৩] পাশাপাশি মেরামত ও সংস্কার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস ভবন নির্মাণ, সম্প্রসারণ কাজ প্রত্যাশিত মান অনুযায়ী সম্পাদন করে জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

[৪] বর্তমানে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, এনডিসি, পিএসসি এর দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠানটির আধুনিক স্থাপত্য শৈলীতে নান্দনিকতা, পরিবেশ ও সেবাবান্ধব উপযোগী করে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ কাজ বান্তবায়ন করে যাচ্ছে।

[৫] বৈশ্বিক করোনা মহামারীর সময়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর অর্জন অপরাপর সরকারি সংস্থার জন্য অনুকরণীয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দপ্তরসমূহের মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বোচ্চ, যা শতকরা প্রায় ৯৭ ভাগ।

[৬] এ বছর প্রকৌশল সংস্থাটি স্বাস্থ্য সেবা বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দক্ষতার স্বীকৃতিস্বরুপ সম্মাননা পেয়েছে। গত ২০১৯-২০২০ অর্থবছরেও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাথে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দক্ষতার সাথে বাস্তবায়নের জন্য সংস্থাটিকে সম্মাননা প্রদান করা হয়।

[৭] স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বস্তরে শতভাগ ই-জিপি এর মাধ্যমে দরপত্র আহবান, মূল্যায়ন ও কার্যচুক্তি সম্পাদন করে আসছে।

[৮] করোনা মহামারীতে দেশের বিভিন্ন সরকারি সংস্থার কার্যালয় বন্ধ থাকলেও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কার্যক্রম শুধু চলমানই নয়, বরং আরো বেগবান আছে। সম্মুখসারির যোদ্ধার মত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নিবেদিত কর্মকর্তা ও কর্মচারীরা সততা, স্বচ্ছতা, মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সাথে নতুন নতুন ‘কোভিড ডেডিকেটেড হাসপাতাল’ নির্মাণ ও সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

[৯] এইচইডি মহাখালীতে হাইফ্লো নজেল ক্যানুলা সম্বলিত ৫১টি আইসিইউ, ১৭৭টি এইচডিইউ সহ ১২০০ শয্যার ‘কোভিড ডেডিকেটেড হাসপাতাল’ মাত্র দুই সপ্তাহের মধ্যে নির্মাণ সমাপ্ত করে কোভিড চিকিৎসায় যুগান্তকারী অবদান রেখেছে।

[১০] সংস্থার সূত্রে জানা যায়, প্রকৌশল সংস্থাটি এ পর্যন্ত জেলা, উপজেলাসহ জাতীয় পর্যায়ে ২৩টি হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল গ্যাস পাইপলাইন স্থাপনসহ লিকুইড অক্সিজেন ট্যাংক সরবরাহের কাজ করেছে। এ সকল প্রতিষ্ঠানে রোগীদের হাইফ্লো অক্সিজেন সরবরাহ সেবা প্রদান করা যাচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করে কোভিড টেস্টের সুযোগ সৃষ্টি করেছে।

[১১] দেশের বিভিন্ন উপজেলায় ৯০টি জিন এক্স্রপার্ট মেশিন এবং ৫১টি ডিজিটাল এক্সরে মেশিনকরেছে। জিন এক্স্রপার্ট মেশিন দিয়ে টিবি রোগ শনাক্তকরণের পাশাপাশি কোভিড টেস্টও মাত্র ৪০-৪৫ মিনিটের মধ্যে নির্ভূলভাবে করা সম্ভব।

[১২] সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন।

 

  • সর্বশেষ