শিরোনাম
◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] ফরিদপুরে গরুর খামারে স্বপ্ন দেখছেন রানা

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে গরুর খামারে স্বপ্ন দেখছেন রানা হোসেন (৪০) নামের এক খামারি। তিনি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম রামকান্তপুর গ্রামের বাসিন্দা। তাঁর গরুর খামারটির নাম আফিয়া ইবনাত ডেইরি ফার্ম। দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি গরুর খামার করার সিদ্ধান্ত নেন। এখন সেই খামার থেকেই লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

[৩] জানা যায়, দেড় বছর আগে বিদেশ থেকে ফিরে তিনি একটি গরুর খামার প্রতিষ্ঠা করেন। তার এই খামারে বর্তমানে ১০২টি ষাঁড় ও ৫টি গাভীসহ মোট ১০৭ টি গরু রয়েছে। ৫টি গাভী দিনে প্রায় ২০ লিটার দুধ দেয়।

[৪] খামারি রানা বলেন, বিদেশ থেকে ফিরেই গরুর খামার করার উদ্যোগ নেই। আমার খামারে বর্তমানে মোট ১০৭টি গরু আছে। আমি প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি। কোরবানির ঈদে আমি গরুগুলো বিক্রি করে লাভবান হতে পারবো বলে আশা করছি।

[৫] তার খামারে গিয়ে দেখা যায়, গো-খাদ্যের পর্যাপ্ত জোগান নিশ্চিত করার জন্য বর্তমানে তিনি ৫ বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ করেছেন। গরু দেখাশোনা করার জন্য সার্বক্ষণিক পাঁচ জন লোক কাজ করছেন। ঘাসের পাঁশাপাশি খৈলসহ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

[৬] ফরিদপুর কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিহাব রায়হান বলেন, রানা অত্যন্ত ভালো একজন খামারী। সে গরুর খামার করে দিনদিন লাভবান হচ্ছেন। তাঁর গরুর খামার দেখে এলাকার মানুষ খামার করতে উৎসাহ পাচ্ছে। তাঁকে কৃষি ব্যাংক থেকে ঋণ দিয়ে পাঁশে আছি আমরা। সে এই গরুর খামার করে মাসে লাখ টাকা আয় করছেন।

  • সর্বশেষ