শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৬:৫৭ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদপত্রের জন্য আমার দেখা সবচেয়ে বিপদের মাস জুলাই-২০২১

নাঈমুল ইসলাম খান: [১] আমার অভিজ্ঞতায় নেই সরকারি বিজ্ঞাপন এতো কমে যায়, এতোটাই কম যে আমার দিশেহারা লাগছে। জুন মাসেও অনেক কম ছিলো, জুলাই মাসে অবস্থা আরও খারাপ।

[২] মহামারির সর্বশেষ ভয়াবহ পরিস্থিতি, সরকারের ব্যাপক বিধিনিষেধ, অনেক ব্যবসা এবং সরকারি উন্নয়ন কাজে সংকোচনের সাথে ইতোপূর্বেই যুক্ত হয়েছে (কয়েক বছর ধরে) ই-টেন্ডারিং প্রবর্তনের কারণে সংবাদপত্র ক্রমহ্রাসমান বিজ্ঞাপনের সংখ্যা।

[৩] সমস্যাটা সকল সংবাদপত্রের। কমবেশি সকলেই বিপদগ্রস্ত, কিন্তু কোথাও কেউ কিছু বলছে না, বললেও উচ্চকণ্ঠ নয়।

[৪] আমার পত্রিকাগুলোতে সংকট সবচেয়ে বেশি, কারণ এই পত্রিকার তথাকথিত মালিক হিসেবে আমার অন্য কোনো ব্যবসা নেই।

[৫] বাংলাদেশের অন্য সকল সংবাদপত্র মালিকের অন্য ব্যবসা রয়েছে, বড় বড় ব্যবসা। অন্য ব্যবসার জন্য অনেকেই সরকারের কাছ থেকে সুবিধাদি নিচ্ছেন। সেই ব্যবসার লাভ থেকে তারা চাইলেই সংবাদপত্রের ঘাটতি মিটাতে পারেন না।

[৬] মানুষের যেমন উঠতি বয়সে ’পুষ্টি’ চাহিদা বেশি থাকে, আমাদের পত্রিকারও এখন বেড়ে ওঠার সময়। ’পুষ্টি’ চাহিদাও অনেক বেশি, পত্রিকার প্রসার ঘটছে এই কারণেও সংকটের হানিকর প্রভাব বেশি।

[৭] আমার সীমাবদ্ধতার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি, আমাদের টিকে থাকার লড়াইয়ে সহযোগিতা বিনীত অনুরোধ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়