শিরোনাম
◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১২:৫৫ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ১২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুর সীমান্তে ৫৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক

মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বারোমারী এলাকায় এই মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫২ লক্ষ ৮১ হাজার টাকা।

[৪] নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া শুক্রবার (১৬ জুলাই) রাতে এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্গাপুর উপজেলার বারোমারী বিওপি’র নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম সীমান্তে অভিযান পরিচালনা করে।

[৬] এসময় সীমানা পিলার ১১৬৩/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বারোমারী এলাকা হতে এই ভারতীয় শাড়ী আটক করে বিজিবি।

[৭] এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। আটককৃত মালামাল কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

  • সর্বশেষ