শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক ১০ বছর ধরে অনুপস্থিত

জাহাঙ্গীর আলম: [২] সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পাবনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মো. মকবুল হোসেন হাসপাতালটির ৩১ থেক ৫০ শয্যা উন্নীতকরণের উদ্বোধন করেন।

[৩] হাসপাতালের পুরাতন ভবনের অপারেশন থিয়েটারটি নতুন ভবনে স্থানান্তর করা হয়। আধুনিক সুযোগ-সুবিধা ও মূল্যবান যন্ত্রপাতি সংযোজন করে অপারেশন থিয়েটারটি আরো যুগোপযোগি করা হয়। এরপর আর সেখানে কোন অপারেশন করা হয়নি।

[৪] চার চিকিৎসক কোনো ধরনের অনুমতি ছাড়াই দীর্ঘ এই সময় ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। তারা এখন কোথায় আছেন, কী করছেন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারো কাছে?

[৫] সহকারী সার্জন (ইএমও) ডা. অরুন্ধুতী কুন্ডু ২০১২ সালের ১৩ আগস্ট থেকে, সহকারী সার্জন (প্যাথলজি) ডা. গুলে তাজকীয়া ২০১১ সালের ১ জুন থেকে, বিলচলন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহকারী সার্জন ডা. আরিফা সুলতানা ২০১০ সালের ৬ সেপ্টেম্বর থেকে এবং শীতলাই উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হক খান ২০১০ সালের ৩ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে কোনো ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন।

[৬] উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, চার চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়