শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ মেয়াদী কোভিডের দুইশোর বেশি লক্ষণ রয়েছে

নুরে আলম: [২] লং হলারস কর্তৃক বিশ্বের বৃহত্তম সমীক্ষায় এমন এক তথ্য প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সমীক্ষায় বলা হয়েছে, দীর্ঘদিনের করোনায় শরীরের ১০ টি অঙ্গে দুইশোর বেশি লক্ষণ দেখা যায়। এনডিটিভি

[৩] বিশ্বের মোট ৫৬ টি দেশের ৩৭৬২ জনের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় দেখা যায়, দীর্ঘ মেয়াদি করোনায় শরীরের ১০ টি অর্গানে ২০৩ ধরনের লক্ষণ প্রকাশ পেয়েছে। এবং এই লক্ষণগুলোর মধ্যে ৬৬ টি লক্ষণ শরীরে প্রায় ৭ মাস ধরে দেখা যায় বা সুপ্ত অবস্থায় থাকে।

[৪] সবথেকে বেশি যে লক্ষণটি প্রকাশ পায় সেটি হলো শারিরীক ক্লান্তি, মানসিক উদ্বেগ, মানসিক অবসাদ এবং মস্তিষ্ক বিকৃতি। গার্ডিয়ান

[৫] অন্যান্য লক্ষণগুলির মধ্যে হ্যালুসিনেশন, খিঁচুনি, কাপুনি ,বুক ধড়ফড় করা, ত্বকে নানা ধরনের চুল্কানি, মেয়েদের ঋতু চক্রে সমস্যা, যৌন ক্ষমতা কমে যাওয়া , প্রশ্রাবে সমস্যা, স্মৃতি শক্তি কমে যাওয়া, ডায়াবেটিস। টাইমস

[৬] বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার জন্য আলাদা আলাদা রোগের জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। নতুবা রোগিকে আরো দীর্ঘ মেয়াদি সমস্যাই ভুগতে হবে।

[৭] লন্ডন নিউরোসায়েন্স বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেখক এই গবেষণা সম্পর্কে বলেন, যদিও কোভিড সম্পর্কে নানাবিধ গুজব আছে তবুও এই সমীক্ষাটার বেশিরভাগই সঠিক।

[৮] জরিপটি ১৮ বছর বা ১৮ বছরের বেশি বয়সীদের উপর চালানো হয়েছে। যারা দীর্ঘদিন থেকে কোভিডের নানা উপসর্গে ভুগেছে। সবাই যে কোভিড পজিটিভ তেমন না। যাদের কোভিড-১৯ নেগেটিভ তাদেরকেও এই সমীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়