শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে আমড়া পারতে গিয়ে ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

শাহাদাত হোসেন: [২] রাউজানে আমড়া পারতে গিয়ে আমড়া গাছ থেকে পড়ে আহমেদ উল্লাহ চৌধুরী (৩৬) নামের এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ৪ নং সড়কের সম্মুখে শাহা আলম চৌধুরীর বাড়ি এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত আহমেদ উল্লাহ চৌধুরী একই গ্রামের আব্বাস আলী চৌধুরী বাড়ির মরহুম জমির হোসেন চৌধুরীর বড় ছেলে।

[৩] স্থানীয় প্রত্যেক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জনৈক শাহ আলম চৌধুরীর বসতভিটা দুটি গাছের আমড়া দেড় হাজার টাকার বিনিময়ে জনৈক সোনা মিয়া চৌধুরীর মাধ্যমে কিনে নেন ফল ব্যবসায়ী আহমেদ উল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আহমেদ উল্লাহ আমড়া পারতে গাছে উঠেন। আমড়া পরার একপর্যায়ে ডাল ভেঙ্গে গাছের পাশের সীমানা প্রাচীরের পড়ে ঘাড়ে ও মাথায় মারাত্মক জখম হন। এই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণকালে পথের মধ্যে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন।

[৪] স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বিষটি নিশ্চিত করেন।নিহত আহমেদ উল্লাহ চৌধুরীর চাচাত ভাই সাবেক ইউপি সদস্য আব্দুল করিম চৌধুরী বাবু বলেন, আহমেদ উল্লাহ চৌধুরীর লাশ পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়া গ্রহণ করে বৃহস্পতিবার রাত আটটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, পারিবারিক কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ