শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামরাঙ্গীরচরে বিস্ফোরণে দগ্ধ বাবা-মা’র পর মেয়ের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর এবার মেয়ে আয়েশাও (৫) মারা গেছেন।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু টির মৃত্যু হয়।

[৪] মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

[৫] এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে তিন জনে। আরেক মেয়ে মায়েশা চিকিৎসাধীন রয়েছেন।

[৬] এর আগে গত ১০ জুলাই বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাবা আব্দুল মতিন (৪০) ও মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন।

[৭] শুক্রবার (৯ জুলাই) ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধরা হলেন- আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), মেয়ে মায়েশা (৯) ও আয়েশা (৫) এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়