শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শচীন বা রিকি পন্টিং নন, শোয়েব আখতারের কঠিনতম প্রতিপক্ষ ব্যাটসম্যান মুরলিধরন

স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বকালের সবচেয়ে দ্রুত বলটি করার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। শচীন টেন্ডুলকার থেকে রিকি পন্টিং, হেন কোন ব্যাটসম্যান নেই যাকে তার গতি সামলাতে গিয়ে বেগ পেতে হয়নি। তবে তার কঠিনতম প্রতিপক্ষ ব্যাটসম্যান বাছাই করতে বলা হলে শোয়েব আখতারের জবাব রীতিমতো চমকে দেওয়ার মতোই।

[৩] শচীন বা পন্টিংয়ের মতো কিংবদন্তি ব্যাটসম্যান নন, তাকে নাকি সবচেয়ে মুশকিলে ফেলেছেন মুথাইয়া মুরলীধরন। শ্রীলঙ্কার তারকা স্পিন বোলার সব অর্থেই টেল এন্ডার ছিলেন। ১০ বা ১১ নম্বরে ব্যাট করতে নেমে নিজের শট খেলতে পছন্দ করতেন মুরলী, তা সে ব্যাটের মাঝখানই হোক বা ব্যাটের কোনা। দ্বীপরাষ্ট্রের এই কিংবদন্তি ক্রিকেটারকেই বল করতে কালঘাম ঝড়াত ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে।

[৪] স্পোর্টস কিদাকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শোয়েব বলেন, আমার সবচেয়ে কঠিন মুথাইয়া মুরলীধরনের বিরুদ্ধে বল করতে লাগত। আমি মজা করছি না। ও আমায় অনুরোধ করেছিল যাতে আমি ওকে মেরে না ফেলি। ও আমায় এসে বলে ও একজন রোগা-পাতলা মানুষ। আমি যদি ওকে বাউন্সার করি তাহলে ওর আঘাত লাগলে ও মরেও যেতে পারে।

[৫] বদলে ও আমায় ফুল লেংথে বল করতে অনুরোধ জানায় এবং বলে তাতেই ও নিজের উইকেট দিয়ে দেবে। আমি যখনই ওপরের দিকে বল করতাম ও জোড়ে ব্যাট চালাত এবং পরিবর্তে আমাকে বলত ভুল করে নাকি ও শট খেলে ফেলেছে।

[৬] এর পাশপাশি বর্তমানে একটি অতিপ্রচলিত প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় উপমহাদেশের ক্রিকেট মহলে। পিএসএল না আইপিএল কোন টি-টোয়েন্টি লিগ বেশি ভাল। নিজের চতুর বুদ্ধিমত্তার উদাহরণ দিয়ে জবাবে পাক কিংবদন্তি জানান, দেশের প্রতি ভালবাসার দরুণ আমি পিএসএলে খেলব। তবে অর্থ উপার্জনের ক্ষেত্রে আমি আইপিএলকেই বাছবো। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়