শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৭:১৬ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্ণবিদ্বেষের শিকার ইংল্যান্ড তারকার মর্মভেদী টুইট

স্পোর্টস ডেস্ক : [২] ইউরো কাপ ফাইনালে হারের পর বর্ণবিদ্বেষ বিতর্কে জেরবার ইংল্যান্ড। টাইব্রেকারে গোল করতে না পারা তিন কৃষ্ণাঙ্গ তারকা মার্কাস র‌্যাশফোর্ড, জেডন স্যাঞ্চো এবং বুকায়ো সাকাকে সোশ্যাল মিডিয়া তুমুল বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হতে হয়েছে। প্রথমজন অবশেষে মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায়। অত্যন্ত মর্মভেদী সেই পোস্ট।

[৩] বর্ণবিদ্বেষীদের উদ্দেশে দৃঢ় মনোভাব দেখিয়ে মার্কাস লিখলেন, আমার পেনাল্টি ভাল ছিল না। গোল করা উচিত ছিল। এ নিয়ে যাবতীয় সমালোচনা নিন্দা মেনে নেব এবং ক্ষমা চাইব। কিন্তু আমি কে এবং কোথা থেকে এসেছি তা নিয়ে কোনওভাবেই ক্ষমা চাইব না। আমি মার্কাস র‌্যাশফোর্ড, বয়স ২৩ এবং কালো।

[৪] পেনাল্টি মিস করা নিয়ে বারবার আক্ষেপ করছেন ম্যান ইউ তারকা। ক্লাব দলে পেনাল্টি স্পেশ্যালিস্ট হিসেবেই বিবেচিত হন তিনি, সে কারণেই তাকে শুধু টাইব্রেকারের জন্য নামিয়েছিল ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। কিন্তু সেই ছক কাজে লাগেনি।

[৫] মার্কাসের ক্ষোভের আরও কারণ শুধু সোশ্যাল মিডিয়ার কুরুচিকর বিদ্রুপ নয়। লকডাউনে শিশুদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা নিয়ে অনবদ্য কর্মসূচি চালিয়েছিলেন তিনি। তার অনুরোধেই শিশুদের জন্য ফ্রি-মিল ব্যবস্থা বন্ধ করেনি বরিস জনসনের সরকার। এই জনদরদি কর্মসূচির জন্য ইংল্যান্ড রাজ পরিবার থেকে এমবিই খেতাবও পেয়েছিলেন মার্কাস। দেশের কয়েকটি জায়গায় তার মিউরাল বানানো হয়। কিন্তু পেনাল্টি মিসের পর তাকে খলনায়ক বানিয়ে সেই মিউরালে কালি ছেটানো হয়েছে।

[৬] লিখে দেওয়া হয়েছে বর্ণবিদ্বেষী বার্তাও। সবমিলিয়ে মানসিকভাবে প্রবল আহত হয়েছেন ইংলিশ তারকা। অবশেষে তার প্রতিক্রিয়া দিলেন। -আজকাল

  • সর্বশেষ