শিরোনাম
◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশে বিনিয়োগ না করার ঘোষণা সালমান মুক্তাদিরের, জানালেন কারণ (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যথা উপশমে ৫ শরবত

মানব শরীরে খুব স্বাভাবিক প্রক্রিয়া হলো প্রদাহ। তবে এই প্রদাহ গুরুতর হয়ে উঠলে শারীরিক সমস্যা ও ব্যথা দেখা দেয়। যা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ধরনের প্রদাহ শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

জীবনযাত্রার ধরণ ও খাদ্যাভাস পাল্টে প্রদাহ ও শরীরের ব্যথা দূর করা সম্ভব। প্রাকৃতিক খাদ্য উপাদান গ্রহণের মাধ্যমে শরীরে প্রদাহের মাত্রা কমানো সম্ভব।

শরীরে প্রদাহজনিত ব্যথা উপশমে যা খাবেন—

আদা-পুদিনা পাতার শরবত

আদায় জিনজেরল থাকে, যা প্রদাহ নিয়ন্ত্রণে খুব ভালো উপাদান। আর পুদিনা পাতা হজমজনিত সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আদা ও পুদিনা পাতা যেকোনো ধরনের প্রদাহের ক্ষেত্রে প্রশান্তিদায়ক। সবচেয়ে বড় বিষয় হলো আদা খেলে প্রোস্ট্যাগ্ল্যান্ডিন ও লিউকোট্রিনি উৎপন্ন হয়। যা শারীরিক প্রদাহ প্রতিরোধ করে।

আদায় জিনজেরল থাকে, যা প্রদাহ নিয়ন্ত্রণে খুব ভালো উপাদান। ছবি: সংগৃহীত

লেবু ও হলুদের শরবত

হলুদে আছে কারকিউমেন নামক অ্যান্টি-অক্সিডেট। যা হাড়ের জোড়ার ব্যথা কমাতে সাহায্য করে। অপরদিকে লেবুতে আছে ভিটামিন-সি ও সাইট্রিক অ্যাসিড। যার উপকারিতা অতুলনীয়। চমৎকার এ দুটি উপাদান একসাথে মিশিয়ে শরবত তৈরি করলে সেটা শরীরের প্রদাহ কমাতে, শরীর ডিটক্সিফাই করতে ও পানিশূন্যতার সমস্যা দূর করতে কাজ করে।

পানীয়টি তৈরির জন্য একটি পাত্রে এক গ্লাস পানিতে এক চা চামচ আদা কুঁচি ও এক চা চামচ হলুদ গুঁড়া নিয়ে জ্বাল করতে হবে, তবে ফোটানো যাবে না। এরপর মিশ্রণটি ছেঁকে এতে দুই চা-চামচ লেবুর রস মিশিয়ে পান করতে হবে। প্রদাহ ও ব্যথা বেশি হলে প্রতিদিন তিনবার পানীয়টি পান করতে হবে।

হলুদে আছে কারকিউমেন নামক অ্যান্টি-অক্সিডেট। ছবি: সংগৃহীত

বিটের স্মুদি

বিটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, পটাসিয়াম, আয়রন, ম্যাংগানিজ, ভিটামিন-বি৯, আঁশ ও প্রভৃতি। বিট খেলে প্রদাহ কমার পাশাপাশি অক্সিজেন ইনটেকের পরিমাণ বৃদ্ধি পায় ও উচ্চরক্ত চাপের সমস্যা কমে।

বিটের স্মুদি তৈরির জন্য মাঝারি আকারের একটি বিট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সাথে ১ চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ আদা কুঁচি, অর্ধেকটি কমলালেবুর রস ও আধা কাপ পরিমাণ নারিকেলের পানি মিশিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে।

পানীয়টি তৈরির জন্য এক মুঠো পুদিনা পাতা, ছোট একটি আদা, একটি লেবুর রস, একটি ছোট শসা ও একটি সবুজ আপেল একসাথে ব্লেন্ড করতে হবে। টানা এক মাস প্রতিদিন এই পানীয়টি পানে গুরুত্বর সমস্যা কমে যাবে অনেকটা।

ভিটামিন-এ তে পরিপূর্ণ প্রাকৃতিক খাদ্য উপাদান গাজর। ছবি: সংগৃহীত

গাজরের স্মুদি

চোখ ও ত্বকের জন্য উপকারি ভিটামিন-এ তে পরিপূর্ণ প্রাকৃতিক খাদ্য উপাদান গাজর। তাছাড়া চোখ ও ত্বকের পাশাপাশি প্রদাহের সমস্যা কমাতেও কার্যকরি গাজর।

গাজরের স্মুদি তৈরির জন্য দুটি ছোট গাজর টুকরো, একটি আপেল টুকরো, অর্ধেক লেবুর রস, এক চা চামচ আদা কুঁচি ও এক চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার একসাথে ব্লেন্ড করতে হবে। স্বাদের উপর ভিত্তি করে পানি কিংবা দুধ যোগ করা যেতে পারে।

প্রদাহ ও ব্যথা কমানোর জন্য আনারস অনবদ্য। ছবি: সংগৃহীত

আনারসের শরবত

পিৎজার সাথে আনারস মানানসই হোক কিংবা না হোক, প্রদাহ ও ব্যথা কমানোর জন্য আনারস অনবদ্য। জিভে জল আনা স্বাদু এই ফলে আছে প্রদাহ-বিরোধী ও পরিপাকের সমস্যা দূরীকরণ এনজাইম ব্রোমেলাইন। অপারেশন পরবর্তী সময়ে ব্রোমেলাইন খুবই জরুরি শরীরের জন্য।

আনারসের শরবত কিংবা স্মুদির জন্য খুব বেশি কিছু যোগ করার প্রয়োজন নেই। অর্ধেক আনারস টুকরো করে কাটা, কিছু পরিমাণ ধনিয়ার পাতা, লবণ, বিটলবণ একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আনারসের পানীয়। বার্তা২৪

  • সর্বশেষ