শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা: দানের মহিমা, কীর্তনের আগে অর্থ জানা চাই!

মাসুদ রানা: দান একটি মহৎ কর্ম হিসেবে স্বীকৃত। কারণ, যাঁরা স্বীকৃতি দেন, মানে অন্যেরা, দানে তাদের উপকার হয়।এটি বোধগম্য। কিন্তু দান বলতে কী বুঝায়? দানের সংজ্ঞা কী?

সাধারণ অর্থে দান মানে দেয়া। কিন্তু মহত্ত্বের অর্থে দান মানে হচ্ছে, নিজের ভোগ্য নিজে ভোগ না করে নিজের সত্ত্ব ছেড়ে অন্যকে দিয়ে দেয়া।যা আমার ছিলো কিন্তু হারিয়ে গেলো, সেটি কখনো দান হতে পারে না।

দান সেটি, যেটি আমার আছে, আমি ভোগ করতে পারি, কিন্তু না করে অন্যের জন্যে দিয়ে দিলাম নিজকে বঞ্চিত করে। তবে এই যে নিজের ভোগ্যটি অন্যকে দিয়ে দিলাম নিজে ভোগ না করে, তা যদি কারও বন্দুকের নলের মুখে ভীত হয়ে দিয়ে দিই, সেটি কিন্তু দান হবে না। দান হবে তখন, যখন তা আমি আমার ভোগ্যটি অন্যেকে স্বেচ্ছায় দিয়ে দিই।

একটি ফিল্মে যে দেখেছিলাম একজন বন্ধু তার একটি চোখ তার অন্ধ বন্ধুকে স্বেচ্ছায় দিয়ে দিলেন তাকে দৃষ্টিসম্পন্ন করার জন্যে, সেটি হচ্ছে দান। কারণ, দু’টি চোখই ছিলো তার প্রয়োজনীয় ও ব্যবহার যোগ্য বা ভোগ্য। কিন্তু তা থেকে তিনি একটি তার বন্ধুকে দিয়ে দিলেন। অর্থাৎ তিনি দান করলেন।

কিন্তু যে-সদয় ব্যক্তি বলে যান যে, মৃত্যুর পর তার চোখ দু'টো যেনো কোনো অন্ধ ব্যক্তিকে দিয়ে দেয়া হয়, সেটি অবশ্যই একটি সদিচ্ছা, কিন্তু দান নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়