শিরোনাম
◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনা বিভাগে করোনায় ৪৮ জনের মৃত্যু

শরীফা খাতুন : [২] একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের। এর আগে রোববার (১১ জুলাই) বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

[৩] সোমবার (১২ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

[৪] স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, বাগেরহাটে দুজন, সাতক্ষীরা, নড়াইল এবং মাগুরায় একজন করে মারা গেছেন।

[৫] বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ১০৬ জন।

[৬] বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ১২৮ জনের। মারা গেছেন ৪২৯ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৯২ জন।

[৭] বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৬১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫১ জন।

[৮] সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২০৪ জন।

[৯] গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ৩১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১৪ জন। মোট মারা গেছেন ২৩০ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ২৭১ জন।

[১০] ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। মোট মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৭ জন।

[১১] মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৩ জনের। মোট মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৯ জন।

[১২] ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৫০ জন। মোট মারা গেছেন ১৪১ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫১৮ জন।

[১৩] ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২৭৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৮১ জনের। মোট মারা গেছেন ৩৫০ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১২ জন।

[১৪] চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১২৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৭৭ জন। মোট মারা গেছেন ১২৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬০৮ জন।

[১৫] মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৪ জন।

  • সর্বশেষ