শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় ২শ গাঁজার গাছসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আটক

রায়হান আলীঃ [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২শ গাঁজার গাছসহ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকার (৪১) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা।

[৩] রোববার (১১ জুলাই) রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে ২০০ (দুইশত) টি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটককৃত মোঃ আতিক জামান ডেভিড সরকার (৪১) উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।

[৪] সোমবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা।

[৫] তিনি বলেন, দীর্ঘদিন যাবত ডেভিট সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

[৬] এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ (দুইশত) টি গাঁজা গাছসহ মাদক কারবারি ডেভিট সরকারকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরসহ উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়