শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ জেলায় করোনা ও উপসর্গে আরো ১৩০ জনের মৃত্যু

সালেহ্ বিপ্লব: [২]করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা যেন থামছেই না। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

[৩] দেশের করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খুলনা বিভাগ। গেল ২৪ ঘন্টায় খুলনার চারটি হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনা উপসর্গ ও বাকিরা করোনায় মারা গেছেন।

[৪] কুষ্টিয়া জেলায় মৃত্যু হয়েছে গেছে ১৪ জনের। এরমধ্যে ৮ জন করোনা আক্রান্ত এবং বাকি ৬ জনের উপসর্গ ছিল। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। আর সাতক্ষীরায় ৬ জনের মৃত্যু হয়েছে।

[৫] এদিকে, বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালের ১২ জন, ঝালকাঠির ৫ জন, বরগুনা ৩ জন ও পিরোজপুরের একজন। অন্যদিকে, ময়মনসিংহে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ২ জন আক্রান্ত ও ১৫ জনের উপসর্গ ছিল। এছাড়া নেত্রকোনায় ২, জামালপুরে তিন এবং শেরপুরে দুইজন মারা গেছেন।

[৬] গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, নওগাঁয় ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং পাবনার একজন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২৯ দশমিক ছয় তিন।

[৭] চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩৭.৭৬ শতাংশ। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ৭ জন মারা গেছে। যমুনা ও ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়