শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে স্বাস্থবিধি না মেনে ভিজিএফ এর চাল বিতরণ

আনোয়ার হোসেন: [২] দেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। আর এই লকডাউনে জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

[৩] এরই ধারাবাহিকতায় মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু কঠোর লকডাউনে জনসমাগম নিষিদ্ধ থাকলেও এর উল্টো চিত্র দেখা গেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌর এলাকায়।

[৪] করোনা মহামারীকে উপেক্ষা করেই আজ সকালে পলাশবাড়ী মহিলা মাদ্রাসা মাঠে ২৫৪০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করার সিদ্ধান্ত নেয় পলাশবাড়ী পৌর মেয়র।

[৫] সম্পূর্ণ পৌর এলাকা একসঙ্গে দেওয়ার কারণে ভিজিএফ এর চাল নেয়ার জন্য নামে হাজারো মানুষের ঢল। এসময় স্বাস্থ্যবিধির বালাইও ছিলো না কারো মাঝে। ছিলো না ৩ ফিট দূরত্ব কিংবা মাস্ক।

[৬] পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় অতিরিক্ত মানুষের জনসমাগম ঘটার কারণে সেনাবাহিনী কিছুক্ষণের জন্য চাল বিতরণ বন্ধ করে দেয়। পরে লকডাউন না মানার কারণে পুরুষদের চাল না দিয়ে মাঠ থেকে বের করে দিয়ে মহিলাদের চাল বিতরণ করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বাকিদের মাঝেও চাল বিতরণ করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়