শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার পেলো এক হাজার অটোশ্রমিক ও দুস্থরা

আল আমীন: [২] শনিবার ১০ 'জুলাই জেলা প্রশাসন, ময়মনসিংহ উদ্যোগে করোনাকালীন এক হাজার কর্মহীন অটোশ্রমিক ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয় |

[৩] মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ- এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় |

[৪] বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয় |

[৫] আরো উপস্থিত ছিলেন, মোহা:আহমার উজ্জামান (পিপিএম-সেবা), পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহ, এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিগণ সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ |

[৬] করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন অসহায়-কর্মহীনরা | এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা | মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক, মোহাম্মদ এনামুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়