শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের ৮৫ শতাংশ নিয়ন্ত্রনের দাবি তালেবানের

রাকিবুল আবির: [২] শুক্রবার (০৯ জুলাই) তালেবানরা দাবি করেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্তসহ তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। মার্কিন সেনারা দেশ ছাড়ার পর তারা এক ব্যপক আক্রমনাত্মক অভিযানের মাধ্যমে তারা আফগানিস্তানের এই বিশাল অঞ্চল নিয়ন্ত্রণে সক্ষম হয়। আরব নিউজ

[৩] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে বিবৃতি প্রদানের কয়েক ঘণ্টা পর তালেবান জানায়, ইরান সীমান্ত থেকে চীন সীমান্ত পর্যন্ত বিস্তৃত সীমান্ত শহর ইসলাম কালা তাদের দখলে রয়েছে।

[৪] মস্কোতে তালেবান কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জানায়, তারা এখন পর্যন্ত আফগানিস্তানের প্রায় ২৫০ জেলা দখল করেছে এবং নিয়ন্ত্রণ করছে।

[৫] তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সংবাদমাধ্যম এএফপি কে জানান, ইসলাম কালা সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে। যেখান কাবুলের সরকার বলছে, লড়াই এখনো চলমান। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়