শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩১ আগস্টের মধ্যেই সব মার্কিন সেনা প্রত্যাহার, তালেবানদের পুনর্দখল অনিবার্য নয় বললেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আর কোনো সেনা আফগানিস্তানে পাঠাবেন না। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখার অর্থ হবে আরো বেশি প্রাণহানি। বাইডেন স্পষ্ট করে বলেন, এতদিন যা কিছু হয়েছে তা থেকে ভিন্ন কোনো ফলাফল আসার যুক্তিপূর্ণ কারণ পাওয়া না গেলে কোনো মার্কিন সেনাকে আফগানিস্তানে পাঠানো হবে না। সিএনএন/আরটি

[৩] বাইডেন বলেন, একটি একক আফগান সরকারের নিয়ন্ত্রণে গোটা দেশ পরিচালিত হবে এমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আবার গোটা দেশ তালেবান দখল করে নিয়ে আগের মতো এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে- সে আশঙ্কাও নেই বললেই চলে। এখন আফগান জনগণই ঠিক করবে কোন সরকারের মাধ্যমে তাদের দেশ পরিচালিত হবে। বাইরে থেকে কিছু চাপিয়ে দেওয়া যাবে না।

[৪] বাইডেন আফগান সরকারকে তালেবানদের মোকাবেলা করতে ওয়াশিংটনের তরফ থেকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন। তবে আফগান পরিস্থিতি ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করার মত নয় বলে জানান বাইডেন।

[৫] বাইডেন বলেন তালেবানরা সংখ্যায় ৭৫ হাজার আর আফগান সেনা সংখ্যা ৩ লাখ, রয়েছে বিমান বাহিনী। তাই সহসা তালেবানদের ক্ষমতায় আসার শঙ্কা নাকচ করেন মার্কিন প্রেসিডেন্ট।

[৬] বাইডেন এও বলেন আফগান সেনারা ভালভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। অস্ত্রশস্ত্রে সজ্জিত ও যুদ্ধ পরিচালনায় দক্ষ। তাদের সামর্থ্যরে ওপর আস্থা রাখা যায়।

  • সর্বশেষ