শিরোনাম
◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকা কাপের আয়োজক কনমেবলকে নেইমারের তিরস্কার

স্পোর্টস ডেস্ক : [২] ব্রাজিলের ফরোয়ার্ড লাইন একটু দুর্বল হয়ে পড়েছে। দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়ার কারণে এই অবস্থা। এ জন্য কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবলের সমালোচনা করেছেন নেইমার। এই নিষেধাজ্ঞার কারণে আগামী রোববার (১১ জুলাই) মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে খেলতে পারবেন না হেসুস। এতে হতাশাও প্রকাশ করেছে এই ব্রাজিল তারকা।

[৩] চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লালকার্ড দেখায় সেমিতে খেলা হয়নি হেসুসের। যে ঘটনায় ‘কুংফুম্যান’ আখ্যায় কটাক্ষের স্বীকার হন হেসুস। লাল কার্ডের কারণে সেমিতে খেলতে না পারলেও আশা ছিল ফাইনালে ফিরবেন তিনি। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিয়েছে কনমেবল। হেসুসকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। সঙ্গে পাঁচ হাজার ডলার জরিমানা। বিষয়টি নিয়ে আপিল করারও সুযোগ রাখেনি কনমেবল।

[৪] আর কনমেবলের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন নেইমার। সতীর্থের ফাইনালে না নামতে পারার সিদ্ধান্তের বিরুদ্ধে কনমেবলকে বিদ্রুপের ভঙ্গিমায় তীব্র তিরস্কার জানান ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী। - রিওটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়