শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেমিতে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া; হেড টু হেডে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক :[২] কোপা আমেরিকার দ্বিতীয় এবং সর্বশেষ সেমিফাইনালে বুধবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি, সরাসরি দেখা যাবে সনি টেন ১, সনি টেন ২ এবং সনি সিক্স চ্যানেলে।

[৩] চলতি কোপায় বেশ ভালো সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত একটি ম্যাচেও পরাজয়ের স্বাদ পায়নি লিওনেল স্কালোনির দল। খেলোয়াড়রাও আছেন দারুন ফর্মে।

[৪] যদিও মাঠের খেলায় কলম্বিয়াও ছেড়ে কথা বলবেনা। আর্জেন্টিনাকে আটকে দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে যাওয়ার জন্য লড়বে নিজেদের সর্বস্ব দিয়েই।

[৫] মাঠের খেলার বাইরের নানা বিষয়ও নজরে রাখা জরুরি। তেমনই একটি বিষয় মুখোমুখি পরিসংখ্যানে দুই দলের অবস্থান কেমন। পাঠকদের জন্য হেড টু হেডে কোন দল এগিয়ে আর পিছিয়েই বা কোন দল।

[৬] হেড টু হেড (আর্জেন্টিনা-কলম্বিয়া)
মুখোমুখি পরিসংখ্যানে কলম্বিয়ার চেয়ে বেশ খানিকটা এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা ৪০ ম্যাচের ২৩টিতে জিতেছে আলবেসিলেস্তেরা। কলম্বিয়া জিততে সক্ষম হয়েছে মাত্র ৯টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ সমতায় শেষ হয়েছে।
- গোল ডটকম

  • সর্বশেষ