শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৯:৪১ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুরু রাহুল দ্রাবিড়কে পেয়ে উচ্ছ্বসিত পৃথ্বী শ

স্পোর্টস ডেস্ক: [২] জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন পৃথ্বী শ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের আছেন এই ওপেনার। শ্রীলঙ্কা সফরে ভারতের প্রধান ভূমিকায় আছেন রাহুল দ্রাবিড়। তাঁকে পেয়ে দারুণ আনন্দিত পৃথ্বী শ।

[৩] এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দ্রাবিড়ের অধীনেই জিতেছেন তিনি। ভারতের সেই দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ। দ্রাবিড়ের ক্রিকেট জ্ঞান অবিশ্বাস্য। সেটাই এবার ভাগ করে নেয়ার সুযোগ পেয়ে খুশি তিনি।

[৪] সম্প্রতি এক সাক্ষাৎকারে পৃথ্বী শ বলেন, রাহুল স্যরের অধীনে খেলার একটা আলাদা মজা রয়েছে। উনি আমাদের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। যে ভাবে কথা বলেন, নিজের কোচিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন, তা অসাধারণ। যখনই ক্রিকেটের ব্যাপারে কথা বলেন, তখনই বোঝা যায় কতটা অভিজ্ঞতা রয়েছে তাঁর। ক্রিকেটের ব্যাপারে সব জানেন। পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্রিকেট খেলার যে পরামর্শ উনি দেন, তা অবিশ্বাস্য।

[৫] কোচ হিসেবে দ্রাবিড় বেশ কড়া। বিশেষ করে তিনি কোচ থাকলে ড্রেসিং রুমেও নিয়ম নিষ্ঠা কঠোরভাবে পালন করতে হয়। এতে করে দলের ক্রিকেটারদের মধ্যেও সম্পর্ক বৃদ্ধি হয়। দ্রাবিড়ের অভিজ্ঞতা আসন্ন সিরিজে কাজে লাগবে বলে বিশ্বাস পৃথ্বী শের।

[৬] তিনি আরও বলেন, রাহুল স্যর আছে মানেই ড্রেসিংরুমে প্রচণ্ড শৃঙ্খলা থাকবে। রাহুল স্যরের সঙ্গে আড্ডা দিতে মুখিয়ে রয়েছি। কারণ, তাঁর সঙ্গে কথা বললে অনেক কিছু জানা যায়।

[৭] সর্বশেষ বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে ছিলেন পৃথ্বী। এর ফলেই আবার জাতীয় দলের দরজা খুলে গেছে। শোনা যাচ্ছে শ্রীলঙ্কা থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে সাদা পোশাকেও মাঠে নামার সুযোগ হতে পারে এই ওপেনারের।

[৮] পৃথ্বী শ জানিয়েছেন জাতীয় দলে ফেরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। সব জায়গায় নিজের সেরাটা দিয়ে আবার ফিরেছেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, 'ভারতীয় দলে ফেরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। দেশ, রঞ্জি দল, ক্লাব বা স্কুল ক্রিকেট যাই হোক না কেন, বরাবর নিজের সেরাটা দিয়েছি। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়