শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]  বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক 

মাহিন সরকার: [২] রাজধানীর বড় মগবাজারের নিজ বাসভবনে সোমবার ৫ জুলাই মারা গেছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পাওয়া বাংলাদেশ হকি ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক মাহমুদ-উর-রহমান মোমিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন মোমিন। তিন বছর আগে স্ত্রীকে হারিয়েছিলেন তিনি।

[৩] তার মৃত্যুর খবর জানিয়ে ছেলে ফাহিম রহমান বলেন, কিছুদিন আগে পড়ে গিয়ে বাবার ফ্র্যাকচার হয়েছিল। সার্জারির পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এছাড়া ডায়াবেটিস ও হৃদরোগের জটিলতা ছিল। তবে করোনা ছিল না।

[৪] মোমিন ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারীর সঙ্গে। এক যুগের বেশি সময় ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। বাদ মাগরিক ওয়ারীতে তার জানাজা শেষে আজিমপুরে দাফন করা হয়।

[৫] মাহমুদ উর রহমান মোমিন ১৯৭২-৮১ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত পেলেও তিনি বেশ ভালো হকি খেলোয়াড় ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়